বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

একটা কিছু হোক / সাদিয়া আফরিন

একটা দীর্ঘশ্বাস
কবিতা হোক।
একটা আলো জ্বলে উঠুক
ভোর হবার আগেই।
অন্ধকার কেটে তোমার মুখ
ভেসে উঠুক জলে…
শুয়ো পোকারা খোলস ছেড়ে
মাটিতে নেমে আসুক
শুভবার্তা নিয়ে।
একটা আকাশ সুনীল হোক
মেঘের স্বচ্ছতায়
একফালি মেঘ, অভিমান হোক
প্রেমের হৃদতায়…..
দিগন্ত জুড়ে প্রেম ভাসুক
নিবিড় নির্লিপ্ততায়….
একটা ঝড় হোক ভীষণ প্লাবনে
অশ্রু গুলো ধুয়ে যাক
দহন শ্রাবণে।
একটা চাঁদ ফোয়ারা হোক
একটা নক্ষত্র ঝরে পড়ুক
রাত্রির নীরবতায়…..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *