বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিক্ষক নেতা আবদুর রহমান মাস্টারের ইন্তেকাল

খ্যাতিমান শিক্ষাবিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক, পটিয়ার মোহছেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আবদুর রহমান (মাস্টার) শুক্রবার সকাল সাড়ে আটটায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদে জুমা পটিয়া পৌরসভার সবজারপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *