বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

আজিজ রাহমানের সম্পাদনায় আসছে ‘শৈলী’ সাহিত্য বুলেটিন

দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা ‘শৈলী প্রকাশন’ থেকে ‘শৈলী’ নামে মাসিক সাহিত্য বুলেটিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এটির সম্পাদনার দায়িত্বে থাকবেন সমকালীন কিশোরকবিতার মেধাবী লেখক, কবি ও শিশুসাহিত্যিক আজিজ রাহমান। তিনি জানান, এই বুলেটিনে থাকবে সাহিত্যবিষয়ক সংবাদ, কবি-সাহিত্যিকদের মিনি সাক্ষাৎকার, বই পরিচিতি, প্রচ্ছদ শিল্পীদের নিয়ে আলোচনা ও নির্বাচিত লেখা। লেখাগুলো আকারে ছোটো হবে। তিনি বলেন, বুলেটিনটি ছোটো হলেও যাতে লেখক সমাজে এর গুরুত্ব তৈরি হয়, সেই প্রচেষ্টা চালানো হবে এবং সেভাবেই সাজানো হবে। তিনি এ বিষয়ে লেখকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ‘শৈলী’ মাসিক সাহিত্য বুলেটিনের উপদেষ্টা হিসেবে থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক- সাংবাদিক রাশেদ রউফ, প্রকাশক হিসেবে থাকবেন আবৃত্তিশিল্পী-উপস্থাপক আয়েশা হক শিমু এবং ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে থাকবেন সংগঠক এম কামাল উদ্দিন। মুদ্রণ তত্ত্বাবধানে আইকো। সহযোগিতা করবে শৈলী প্রকাশনের সম্পাদনা পরিষদ।
সম্পাদকীয় যোগাযোগ : আইকো, পূর্বদেশ বিল্ডিং (২য় তলা), কদমমোবারক বাইলেন, হোটেল দস্তগীরের বিপরীত গলি, মোমিন রোড, চট্টগ্রাম। মোবাইল : ০১৭৪৯-৭৪৯৩৫৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *