বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

নীল খাম / মল্লিকা বড়ুয়া

জীবনে প্রথম চিঠি পেলাম
নীলখামে মোড়া
ভালোবাসায় ভরা
কল্পনার ছড়াছড়ি
বাস্তবতায় অন্ত্যমিল।
নীল কাগজে লেখা
কালিটাও নীল
ভালোবাসার পরশে
হয়ে উঠলো ঝিলমিল।

নীল শাড়ি, নীল টিপ
নীল অপরাজিতায়, নীল শার্ট
নীলে নীলে নীলাম্বর চারপাশ
কোথা যে সময় যায়
কি কথায় হায়,
ভুলে যাওয়া নাওয়া খাওয়া
ভালোবাসা শুধুই বিলাস!!
সময়ের নীল নদে
অবিরাম ভেসে চলা
ক্লান্তি হীন জীবনে
হঠাৎ আর্তনাদ
এ জীবনে মিটিল না সাধ।
জীবনে প্রথম তোমার চিঠি
নীল খামে মোড়ানো সময়
আজ সেই নীল খামে
রক্তাক্ত আমার হৃদয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *