শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, সাহিত্য

চাতকের নিমগ্ন দৃষ্টি / আনন্দ মোহন রক্ষিত

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ৬২৯ Time View

বৃষ্টির ফোঁটা গলায় ঝুলছে
তৃষ্ণার্ত চাতক নিমগ্ন দৃষ্টিতে
চেয়ে আছে আকাশের নীলে
অব্যক্ত কাতরতা মুহূর্তে জানায়
অন্তরের পরতে পরতে আকুলতা
পরিযায়ী মন তপ্ত রোদের দহনে ক্লান্ত।

জেগেছে ঊষর জীবন
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
নিকানো উঠোনের লজ্জা সরে যায়
মৃদুমন্দ হিমেল হাওয়ায়।

শরতের কাশ দোলা শুভ্র প্রেম
অলিন্দে জাগায় উন্মাতাল ঢেউ
মুগ্ধতার এএক অনির্বচনীয় রূপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.