বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নষ্ট ভ্রমর / রূপক কুমার রক্ষিত

সম্পর্কের অনুভূতিগুলো
ঠিক ফোটে ওঠে না আগের মত,
অথচ আশ্চর্য ! চেতনার ঢাল বানিয়ে
অনৈতিক মোহের প্রহর ভেদ করে
ঠিক আনাগোনা করে
অযাযিত যত নষ্ট ভ্রমর ।

লালসার অস্থিরতা আর সীমাহীন স্বার্থ,
এ দুয়ের মাঝে লজ্জা আর চরিত্র
দুটোই ধীরে ধীরে হারিয়ে যায়
অনিয়মের আবিল মহড়ায়,
কৌরবী দাপটের কাছে
পান্ডবী বিবেক বড়ই অসহায়,
একেবারে মলিন, নির্বাক নিথর।

সব নষ্টদের অধিকারে চলে যায়,
নৃসংশতায় বাজেয়াপ্ত হয়ে যায়
রাঙিয়ে রাখা স্বপ্নের ঝুড়ি।
ভালোবাসার অনুভব গুলো
পণ্যের মোড়কে নিলামে উঠে প্রতিদিন,
অমানবিক অনাচারে,
অনুরাগের দেহ ছিড়ে
জীবনের পাতায় রক্ত ঝড়ে পড়ে।

হাহাকার কান্নায় সমগ্র দেহজুড়ে
বয়ে যায় দুঃখ নদীর নিরুত্তাপ দহন।
মরমে মরমে উথাল পাথাল কষ্টের
লেলিহান অগ্নি শিখা,
মানবতার বুকে,অহেতুক অবিনয়ে,
মায়াবী আবেশ পুড়ে পুড়ে
ছাই হয়ে থাকে পড়ে,
জেগে ওঠা যন্ত্রণার চরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *