শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
জোছনার ফুল ফুটেছে আজ স্বচ্ছ আকাশ নীলে,
অনন্ত প্রেম অসীম স্বপ্নে বইছে বাতাস ঝিলে।
আকাশ কুসুম স্বপ্নমাখা আদর বিস্তার শিরায়,
উদ্দাম নৃত্যে ডানা ঝাকড়ায় পায়রা বাকুৃম ফিরায়।
ঢেউয়ের সাগর পেরিয়ে আয় রক্ত রাঙা প্রভাতে,
উত্তাল ঢেউয়ের কড়া নেড়ে যায় অভিমান সাথে।
গৃহকোণে বসে প্রেমিক যুগল স্বপ্নে মেতে
কেন তারা আজ ঘরছাড়া কণ্টক আছে গেঁথে।
যাযাবর সে যাবার কালে লুটে গোলার ধান,
জীবনানন্দের সম্মুখ বিতান কেবলই শুরু রয় আনমনের টান।
প্রতিনিয়ত লাগাতার নৃত্য যেন উদ্দাম হাওয়ায় চলে,
যুদ্ধবিরতি কোন আবাসনে চমকে ওঠেছে তার ছলে।
আশা নিরাশার দোলাচালে আজ রঙিন প্রজাপতি ওড়ে,
অবোধ শিশুটি চলতে যে চায় কোন সীমানার প্রান্ত জুড়ে!