বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
হুক্কা হুয়া গান গাও বন্য চড়ুই,
কুমিরের বেশে ঘোলা জল ঘেঁষে
নিত্য দাঁড়াও, সামনে ব্যাঘ্রস্বর
মওকা তাড়াও, খড়কুটো খাও।
পা’চাটা সারমেয়,
তেলের পিঁপে ঢালো
ঢাকের ঢোলে বোল তোলো?
কত আর বদলাবে পোশাক?
আবারও গলাবে অযথাই নাক!
শাক দিয়ে যায়না ঢাকা মাছ!
গুছিয়ে গুছিয়ে ইতিহাস বলো-
গুটিগুলো ভুল চালে এতো মলো?
দেখো পায়ের নীচে তখত্ এলোমেলো।