বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

তুমি থাকো কল্পনায়, তুমি থাকো ভালোবাসায় / রিনিক মুন

তোমার আর আমার মাঝে অনেক ফারাক ছিল, দূরত্ব ছিল, ছিল সময়ের ব্যবধান। তবু জীবন এক অদ্ভুত জায়গায় এসে আমাদের মুখোমুখি দাঁড় করিয়েছে। তোমাকে এভাবে পাব, আবার নতুন করে ভালোবাসতে শিখব, এমনটা কখনও কল্পনাও করিনি।
একটা মেয়ের মনে তার মানুষটাকে নিয়ে যে ছোট ছোট স্বপ্ন থাকে, যে নির্ভরতার ছবি আঁকা থাকে, তুমি ঠিক সেখানেই এসে দাঁড়িয়েছ। তোমার চোখে যে নিশ্চিন্ততা, কথায় যে যতœ, আর নীরবতাতেও যে পাশে থাকার আশ্বাস -সেগুলো আমাকে ধীরে ধীরে তোমার ভেতরেই ঘর বানাতে শিখিয়েছে।
আমি সবসময় খুব বেশি কিছু চাইনি। শুধু এমন একজন মানুষ চেয়েছি, যার কাছে আমি নির্ভয়ে নিজেকে মেলে ধরতে পারব। সাজানো কথা নয়, ভান করা হাসি নয়-আমার রাগ, অভিমান, ভয়, দুর্বলতা সবকিছু নিয়েই যে আমাকে গ্রহণ করবে। তুমি ঠিক তেমনই।
এই বয়সে ভালোবাসা একটু অন্যরকম হয়। তাতে অকারণ ঝড় কম থাকে, কিন্তু গভীরতা অনেক বেশি। সেখানে দায়িত্ব থাকে, সম্মান থাকে, একে অন্যের হাত শক্ত করে ধরে এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকে। তোমার সঙ্গে আমি সেই শান্ত, গভীর ভালোবাসাটাই অনুভব করি।
তুমি আমার কাছে শুধু একজন মানুষ নও, তুমি আমার ভরসা। আমার ক্লান্ত দিনের শেষে যে নামটা মনে আসে, যে কণ্ঠটা শুনলে বুক হালকা হয়ে যায়, তুমি সেই মানুষ।
যদি কখনও আমি অকারণে চুপ হয়ে যাই, জেনে নিও আমি দূরে সরে যাচ্ছি না। আমি শুধু আমার ভেতরের ভালোবাসাটাকে আরও গুছিয়ে নিচ্ছি। কারণ তোমাকে আমি হালকা করে চাইনি, অর্ধেক করে চাইনি। আমি তোমাকে পূর্ণভাবেই চাই।
তুমি পাশে থাকলে বয়স, সময়, ফারাক-সবকিছুই তুচ্ছ মনে হয়। শুধু মনে হয়, এই মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখলে জীবনটা খারাপ যাবে না। ভালোবাসি গভীর, নিশ্চুপ, পরিপক্বতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *