বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বাউণ্ডুলে প্রেম / অঞ্জলি বড়ুয়া

একটি স্বপ্ন একটি এলোমেলো ঘর
যেন কোন বৈরাগী ফেলে যাওয়া
অজানা নৈসর্গিক গুহা,
কিছু না পাওয়া ভালোবাসায় বাউন্ডেলে স্বপ্ন
পতিত জমিনটায় ভার্চুয়াল উড়ুক্কু প্রেম,
জেগে উঠে অনাবাদী যৌবন,
কী নামে ডাকবে তাকে,
মুখোমুখি কতক্ষণ চেয়ে থাকতে পারবে
তারপর আলতো করে বলবে কি?
তুমি আমার অলিখিত প্রেমপিয়া।
অনাদিকাল অপেক্ষা করে থাকা
এক বুক নরম তুলতুলে জ্যোৎস্নায়,
তুমি আমার বেলোয়ারি আলোয়ানে ঢাকা
ঘুমন্ত চুম্বন যা চুম্বকের মতো লেপটে ছিলে,
এখন আকর্ষণ আর বিকর্ষণ দুটোতে
মিশে একাকার হয়ে এক হয়ে গেছে,
অতলে টেনে নিয়ে যাচ্ছে গভীর তলদেশে
যেখান থেকে আর ফেরার পথ নাই।
ফিরবো না, থাকবো কালের পর কাল
মহাকাল পেরিয়ে যাবো তবুও ছুটবে না
চৌম্বকীয় আকর্ষণ,
হবে বিবর্তন তারপরও খোদিত থাকবে
পাষাণের মৌনতটে বোরোবুদুরের মতন,
কিছু না পাওয়া, কিছু অভিমান
ঘুচাবে নিভৃত বাসরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *