বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ভালোবাসা কখনও হারিয়ে যায় না
সে দূরে থাকুক, অথবা থাকুক নীরবে,
প্রতিদিন ভালোবাসা থাকে প্রিয়জনের সুখ প্রার্থনায়।
ভালোবাসা মানে এক গভীর অনুভূতি
প্রকাশের চেয়ে অপ্রকাশে বেশিই সুন্দর।
কাব্যের ডায়েরির পাতায় জমে না বলা হাজারো গল্প
তুলির সাথে দেখা কথা হওয়ার মুহূর্ত অল্প-স্বল্প।
সেদিন বসন্তের বিকেলে দেখা হয় কাব্য আর তুলির অবাক হয়ে
কাব্য বলে তুমি আজকে শাড়ি পড়েছ? তাও আবার লাল শাড়ি?
উফ্ কী যে সুন্দর লাগছে তোমায়!
পাঞ্জাবির পকেট থেকে টকটকে লাল গোলাপটি
তুলির হাতে দিয়ে বলে জানো?
তুমিই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী।
নীল গাল ফুলিয়ে উত্তর দেয় এত প্রেম দেখিয়ো নাতো
রাস্তায় এক ঘন্টা দাঁড় করিয়ে রেখে…!
ওহে প্রিয়, এই অধমকে ক্ষমায় রেখো, অবহেলায় নয়
বহু সাধনায় তোমার হৃদয় করেছি জয়।
কাব্যের কথায় তুলি হেসে লুটোপুটি
অতঃপর আগে পিছে নয়, দু’জন হাটে পাশাপাশি
এ যেনো সবুজ মনের কুসুম কুসুম অনুভূতির
পলাশ রাঙা ভালোবাসাবাসি।।