বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

একুশি / শাহনাজ সিঁথি

একুশি এক তরুণীর নাম।
কোনও এক বছরের ফেব্রুয়ারির একুশ তারিখ জন্ম হয়েছে বলে বাবার দেয়া নাম এটি।

একটা ভাষা আন্দোলন,
একটা শহীদ দিবস,
বাংলা ভাষার দিন;
বিশ্ববাসীকে মাতৃভাষার মূল্য বোঝানোর দিন।

আমি কুর্নিশ জানাই সেই বাবাকে-
ভালোবাসা যার বাংলা ভাষার জন্যে।
হৃদয়ে তাঁর অমর একুশে ফেব্রুয়ারি
ঘর আলো করা আত্মজা- একুশি!

একুশি আমাদের পথ দেখাবে জানি;
বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিলো,
রাখবে তাঁদের মানখানি।

বাবার একুশি প্রজন্ম থেকে প্রজন্মাতরে
বয়ে নিবে বাংলা ভাষার জয়ধ্বনি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *