বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বিজ্ঞান বিষয়ক লেখালেখি ও গবেষণায় ‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার’পাচ্ছেন তপন চক্রবর্তী

বিজ্ঞান বিষয়ক লেখালেখি ও গবেষণায় সামগ্রিক অবদানের জন্য চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘শিল্পশৈলী পুরস্কার ২০২৫’ পাচ্ছেন প্রখ্যাত লেখক তপন চক্রবর্তী। আগামী ১০ ডিসেম্বর তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ। উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার প্রবন্ধ-গবেষণায় সামগ্রিক অবদানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন ড. সুনীতিভূষণ কানুনগো, ২০২৩ সালে দ্বিতীয়বছর মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন ডা. মাহফুজুর রহমান এবং ২০২৪ সালে তৃতীয় বছর ভাষা ও সাহিত্য গবেষণায় অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন ড. মো. আবুল কাসেম।
তপন চক্রবর্তী আধুনিক বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান লেখক। তিনি প্রধানত বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে লেখালেখি করে থাকেন। তাঁর জন্ম ২০ জানুয়ারি ১৯৪২, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *