শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
কোনো একদিন বেলা শেষে
ক্লান্ত সূর্যের আলোর মত
উল্টোপথে চলে,
সারাদিনের ব্যর্থতাগুলোর
হাতে হাত রেখে দেখি,
সমস্ত পথ জুড়ে স্তব্ধতায়
ডুবে যাওয়া প্রেমের ধূসর ছায়া।
অনুভূতি সব অবহেলায়
ক্ষয়ে যাওয়া ঝাপসা কষ্টের
অবশিষ্টাংশটুকু সাথে নিয়ে
বিভব-বৈভবহীন
হাহাকার সুরে
হৃদয়ের মাঝে বেজে ওঠে
অনাকাঙ্ক্ষিত আবেগী মায়া।
মিথ্যের মোহজালে
ভাবনার প্রণয়ী উদ্যান জুড়ে
ঝুলে থাকা ঝিলমিল স্বপ্নতারা,
বিষাদের দিগন্ত ছুঁয়ে যায়
অমাবস্যা রাতের নির্জন চোখ,
ফোটায় ফোটায় কালো কালো
দাগে আবৃত হয়ে ওঠে
মনকুঞ্জে আগুন-ধরা অপ্সরী মহুয়া।