শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সমুদ্র মানেই একরাশ প্রশান্তি
না বলা কথা আর গভীর অনুভূতির প্রতিচ্ছবি,
সৈকতে আঁচড়ে পড়া ঢেউয়ের নেই ক্লান্তি
দিনশেষে সমুদ্রে ডুবে সোনালি আলোর রবি।
সূর্যাস্তের লালিমায় সমুদ্র নবরূপে সেজে
মুহূর্তেই প্রকৃতি আঁকে তার কবিতা,
হৃদয়ের ঘরে আজ আনন্দধ্বনি বাজে
জীবনের জন্য বাড়ে নিত্য আকুলতা।
সন্ধ্যা আলোর সমুদ্র নতুন গল্পে ডুবে
শান্ত জলে অন্যরকম সুখ খুঁজে,
সাগরকন্যা মেতে উঠে আনন্দ অনুভবে
জোয়ার ভাটার মতোই এ-জীবন সাজে।
ঢেউ ডেকে বলে চলে এসো হারিয়ে যাও
আমার বিশালতার মাঝে,
মুক্ত বাতাস নীল জলরাশির ছোঁয়া নাও
বালি জলে মিশে নতুন স্বপ্নের খোঁজে।।