রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
তুমি যে প্রতিদিনের মত
বেলী ফুলের মালা বেণিতে লাগিয়ে
আজও সেজেছ রমনী,
প্রতিক্ষার প্রদীপ জ্বালিয়ে
আজও দাঁড়িয়ে আছ দোর গোড়ায়।
উলু বনে মুক্তা ছড়ানোর মতো
যত্রতত্র এত ভালোবাসা ছড়াও কেন?
তুমি কি জানো?
তোমার হৃদয়ে তিল তিল করে জমানো
কষ্টের পাহাড়ে চৈত্রের খর রোদের তাপে
শুকনো পাতার ঘর্ষণে লেগেছে আগুন।
এ আগুন নেভার জন্য
ঝুপঝাপ বৃষ্টির বড়ই প্রয়োজন।
সেজেছ যখন রমনী
একবার আকাশ পানে
চিৎকারে করে ডেকে বলো,
আয় বৃষ্টি ঝুপঝাঁপ
অশ্রু ঝরাবো চুপচাপ।
বৃষ্টি ঝরাও ঝেঁপে
ভালোবাসা দেবো মেপে।