বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
তোমার মুখের মধুর হাসি
চাঁদের আলোর মতো
তোমার আদর স্নেহ যতো
জড়িয়ে থাকে ছায়ার মতো।
তোমার কথা মনে পড়লে
বুকটা কেঁপে ওঠে
চোখের জলের মাঝে
শুধু তোমাকেই খোঁজে।
সুখে দুখে তুমি ছিলে
ভরসার হাত
কোথায় গেলে মাগো তুমি
কাঁদি সারা রাত।
মাঝে মাঝে স্বপ্নে দেখি
আশে পাশে আছো
ঐ দূর তারাদের সাথে
মিলেমিশে থাকো।
তোমার বিদায়ের প্রতিক্ষণে
হৃদয় মাঝে আছো
রেখে যাওয়া স্মৃতি গুলো
দুচোখ জুড়ে থাকো।
যেখানে আছো মাগো তুমি
থেকো স্বর্গসুখে
মাঝে মাঝে আমাকে
আশিস দিও মুখে।