রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
দূর নীলিমার হাতছানি বাড়ায় বড্ড মায়া
দৃশ্য জুড়ে রং মিছিলে রাশি রাশি স্বপ্নবোনা,
নিজের মাঝে হারিয়ে খুঁজি নিজেরই ছায়া
সুশীতল নিসর্গে পাখিদের নির্ভয় আনাগোনা।
সূর্যাস্তের লালিমায় প্রকৃতি নিজেই যেনো কবিতা
সাগরের বুকে ডুব দেয় দিনরাঙা সূর্যটা,
সাত রঙে রামধনু আবিরে শত স্মৃতিকথা
ভোরের আলোয় শুরু হয় নতুন স্বপ্নে হাঁটা।
জীবনের পথে এগিয়ে যেতে আসুক যতই ঝড়
সবুজের স্নিগ্ধতায় খুঁজে নিই প্রশান্তির সুখ
পাহাড়ের গায়ে আঁকি রঙিন ক্যানভাস
ঝর্ণার জলধারায় প্রকৃতির ভেজা মুখ
সুখের পায়রাগুলি দিগন্তে পাখা মেলুক।।