রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
পৃথিবীতে অদৃশ্য অনেক কিছুই থাকে
ধরো, এই যেমন জলীয় বাষ্প,
চোখে না দেখলেও জলীয় বাষ্প থেকেই মেঘের জন্ম,
মেঘ থেকে সৃষ্টি হয় বৃষ্টি
এই বৃষ্টি যখন আবার মাটি চেটে নেয়
তখন সবুজ পাতারা খুঁজে পায় প্রাণ।
দিনের প্রখর আলোর মাঝেও
লুকিয়ে থাকে তারারা, থাকে অদৃশ্য,
রাতের বুক পেলে জ্বলে উঠে মিটমিটিয়ে।
অজস্র রুপালি ফুলের মতো
ফুটে থাকে সমস্ত আকাশের গা জুড়ে।
অদৃশ্য থাকে বটৈর শিকড়
মাটির বুক ভেদ করে কতটা গভীরে যায়,
কতটুকু তার বিস্তৃতি কেউ জানতে পারেনা।
এই জলীয় বাষ্প,
রাতের তারা কিংবা বটের শিকড়ের মতোই না হয় আমার জীবনের
কার্নিশে অদৃশ্য কেউ হয়ে থাকলে।
পার্থিব নয়, অদৃশ্য বা অস্পৃশ্যভাবে
কেউ কেউ থেকে যায়
কারো কারো জীবনে অনন্তকাল,
সমস্ত জীবন জুড়ে, অস্তিত্ব জুড়ে,
অতিদূর থেকে যা সুন্দর তা দূরেই থাকুক।