শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সোনার কাঠি রূপার কাঠি
মহন্ত পুকুর পাড়,
জুজু বুড়ি থাকে সেথা
ঝোলাতে ভূতের হাঁড়!
রাতের বেলা আঁধার খায় সে
ভোরে ডাবের পানি,
মা খালারা ভয়ে থাকেন
কখন আসেন নানী?
আমরা যখন শিশু ছিলাম
দরজায় দিতো খিল,
কান্না করলে মুখে দিতো
ভাজা কালো তিল!
চুপসে থাকতাম মায়ের বুকে
জুজু খাবে রক্ত,
সকাল- বিকাল দুপুরে নয়
গভীর রাতের অক্ত।
এখন কি আর সেদিন আছে
আমার বয়স চৌদ্দ,
জুজু – মুজু গিলে খেয়ে
বানাই পদ্য- গদ্য!
বুকের ভেতর অনেক সাহস
বাহু ভরা শক্তি,
কিশোর বেলার দুরন্ত মন
জুজু করে ভক্তি!