রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সীমানা পেরিয়ে / লিপি বড়ুয়া

নতুন শহর নতুন জায়গা
অচেনা অজানা মানুষের মোহনীয়তা
জীবনকে প্রতি মুহুর্তে করে তোলে রঙিন,
তবুও চেনা শহরের প্রিয় মানুষের ভালোবাসা
মনের কোণে তৈরি করে মায়াবী পিছুটান।

যত পথ ঘুরি যত দেশে যাই
সীমানা পেরিয়ে গোধূলির আলোমাখা
আকাশপটের উপরে-সেইটুকুই জীবনের নতুন গল্প,
রঙিন দিগন্তে ফুলের রূপমাধুর্যে
আমি ফিরে তাকাই অবিরাম অন্তহীন।

গাংচিলের পাখায় ভর করে স্বপ্নেরা উড়ে যায়
আকাশনীলের সীমানা ছুঁয়ে
দেশ থেকে দেশান্তর,
স্মৃতি জমে পথের বাঁকে বাঁকে
পাহাড় চুড়ায় নদীর হাওয়ায় সুখের শতদল।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *