বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

এবার জাগো / সুপর্ণা লিপি বড়ুয়া

ঐ দূর সুনীল আকাশের দিকে চেয়ে
শীতের একঝাঁক পাখি উড়ছে প্রাণ খুলে ।
আহা কি আনন্দ মুক্ত বিহঙ্গ
ঝাঁক বেঁধে উড়ছে তো উড়ছে
এখানে উড়ে বসে তো ওখানে উড়ে বসে
যেন কোনো বাধা নেই জীবন-মাঝে।
তাদের ওড়াউড়ি দেখে সাধ জাগে মনে
এমনি করে উড়তাম মনের সব বদ্ধদ্বার খুলে।
তবুও স্বপ্নে ডুবি একদিন হবো উড়ন্ত পাখি
যাব ঐ নীল দিগন্তে উড়ে।

সমুদ্রের বিশালতা আর গভীরতায় নিজেকে খুঁজে ফিরি
সমুদ্রের গভীরতার ভিতর ডুব দিয়ে নিজের আমিত্বকে অনুভব করি।
নিমগ্ন মন অন্য একজন ভিতরে বাস করে
নিজের ছায়ার সাথে কথা হয়
সমুদ্রের লোনা জল গায়ে স্পর্শ করে
চৈতন্য ফিরে পাই
নিজেকে অনুভব করি অন্যরকমভাবে ।
কে যেন ভিতর থেকে বলে ওঠে
আর কত যুগ অনন্তকাল ঘুমিয়ে থাকবে?
এবার জাগো নতুন করে নিজেকে চেনো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *