বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

নিজের জন্য বাঁচি / লিপি বড়ুয়া

একটু একটু করে যেন মানুষ চিনতে শিখেছি
অদ্ভুত বিষয় হলো এত রং বদলানো মানুষ দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি।
ইচ্ছেগুলো গুটিসুটি মেরে ছিলো মনের ভেতরে
প্রকাশের মুহূর্তে পেয়েছি আঘাত
আড়ষ্ট হয়ে গেছি নিজের মধ্যে।

মনকে বোঝাতে চাই, আর নয় ভুলপথে চলা
আর নয় অহেতুক কথা বলা,
এবার না হয় নিজের জন্য বাঁচি।

বারান্দায় দাঁড়িয়ে মনে মনে এই কথাগুলো ভাবছে তমা,
চোখ ভিজে দু’গাল বেয়ে টপ টপ অশ্রুজল গড়িয়ে পড়লো,
চোখ মুছে আর ভাবে কার জন্য চোখের জল কেন ভাবছে তাঁর কথা?
কি হবে এসব ভেবে?
শুনেছি দিব্যি আছো, সাজানো ঘরসংসার নিয়ে।

কতটা ভালো আছো? ইচ্ছে হয় জানার
আমিই কি শুধু কষ্টে নীল হচ্ছি বারবার!
অবহেলা মানুষকে ভেতর থেকে স্তব্ধ করে দেয়
ইচ্ছেগুলো মরে যায়, শুধু মনে হয় দিনগুলো অন্যরকম হতে পারতো…
না, আমাকে পাহাড়ের মতো অবিচল থেকে
সবটা ভুলে এগিয়ে যেতে হবে,
আর নয় মনের মিছে আবদার
এবার লড়াই হোক আনন্দে বাঁচার।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *