বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

একাকিত্ব / সুপর্ণা লিপি বড়ুয়া

একাকী জীবন বড়ই কষ্টের,
অনিশ্চিত, হতাশা চারপাশ থেকে আষ্টেপৃষ্ঠে ধরে।
মরুর বুকে পথিক যেমন জল তেষ্টায় ছটফট করে
একাকিত্ব জীবনও মাঝে মাঝে অসহনীয় হয়ে ওঠে ।
চারপাশে সবই আছে
মনে হয় কেউ নেই।
সবাই আবার মায়ার অদৃশ্য বন্ধনে জড়িয়ে রয়।
একাকিত্ব জীবন একটা অভিশাপের মতো।
জ্বলে পুড়ে ছারখার করে দেয়
ছাইচাপা হয় দীর্ঘশ্বাসগুলো।
তিরবিদ্ধ আহত পাখি মাটিতে লুটিয়ে পড়ে
একটু কারো স্পর্শে জীবন ফিরে পায়
নতুন করে আবার ডানা মেলে উড়ে ।
একাকিত্ব জীবনেও কারো প্রয়োজন পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *