বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
আকাশ জুড়ে তারার মেলা
বাগান জুড়ে ফুল
বসন্ত উৎসবে মেতে
সবাই যে মশগুল।
ফুলের বনে হাওয়া লেগে
দেয় ছড়িয়ে ঘ্রাণ
সে হাওয়াতে দোল খেয়ে যায়
মন করে আনচান।
রঙবেরঙের কতই না ফুল
ফোটে ফুলের বনে
সে ফুলেরই সৌরভেতে
প্রীতি জাগে মনে।
প্রকৃতিকে সুন্দর রাখে
এসব নানা ফুল
গোলাপ টগর হাসনাহেনা
শিউলি বকুল।