বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

চিত্ত দহন/ মাহফুল আখতার

মনুষ্যত্ব চাষবাষে রুগ্ন হর্ষনাদ
পতিত আকাশ ঘিরে বারোয়ারী চাঁদ।
প্রাচীন গন্তব্যে পায়ের আওয়াজে
কাব্যিক আকাশে প্রত্নতত্ত্ব ফাঁদ।

কবিতাখাতা জুড়ে দেখি এখন
কতিপয় শব্দগুচ্ছ পড়ে থাকে –
ঢাকা থাকে অনন্ত চিত্তদহন।

নির্জনে গলে পড়া চাঁদ
জানালা ঘিরে ঝরাক কথন।

প্রত্যাশার শব্দ বালিয়াড়ি ঘুমে-
অচেতন ঝড়ে মুছে যাক
শুকিয়ে যাক, শুন্যতায় দংশনজমি।

অদিতি কম্পিত অনুকম্পা জ্বরে-
শুনেছি কতোদিন ভাঁটফুল বনে
রাতভর প্রমত্ত –অ্যাস্ট্রোনমি –
বৃক্ষের কষ্টআবৃত ক্রন্দন।

বাহানার বিতন্ডায় আলোক শব্দভূমি-
কুঁকড়ে গেছে, অমীমাংসিত প্রহরের
কতিপয় নাছোড় নষ্টপ্রণয় চুমি!

নিয়মের আবর্তন ভেঙে –
কতিপয় বুনোরাত
ইত্তেকাফে বসে যাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *