বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

এলিজাবেথ আরিফা মুবাশশিরার ‘ফুলের রঙে আঁকা’

এলিজাবেথ আরিফা মুবাশশিরা বাংলা সাহিত্যে এক অনন্য নাম। তাঁকে বলা হয়ে থাকে জীবনরসিক কথাশিল্পী। তিনি একাধারে গল্পকার, ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, কলামিস্ট, শিশুসাহিত্যিক ও ভ্রমণসাহিত্যিক। মার্জিত রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী এক গুণী মানুষ। সদালাপী, নিরহংকারী পরিচ্ছন্ন জীবনের অধিকারী অসাধারণ এই মানুষটি পাঠককে দেখিয়েছেন রঙিন জগৎ। পাঠকের মনে জাগিয়ে তুলেছেন রঙিন স্বপ্ন।
এলিজাবেথ আরিফা মুবাশশিরা এমনই একজন সাহিত্যিক ও শিক্ষাবিদ, যিনি লেখালেখির মাধ্যমে বাংলাদেশের সাহিত্যে ঋদ্ধতার স্বাক্ষর রেখে চলেছেন। নিজের মেধা, মনন, চিন্তা চেতনা, বাস্তবতা ও কল্পনার মিশেলে তিনি তাঁর লেখালেখির ভা-ারকে পরিপূর্ণ করেছেন। তার রচনায় অনন্য নান্দনিকতায় ফুটে ওঠে সামাজিক অঙ্গীকার, পরিবর্তনের দায়বদ্ধতা, প্রগতিশীল মানসিকতা ও শিল্পের সহনশীলতা। লেখালেখির সব শাখায় তিনি প্রকৃতি ও মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
এলিজাবেথ আরিফা মুবাশশিরার জন্ম চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার উত্তর মাদার্শা গ্রামের ঐতিহ্যবাহী পরিবার প-িতবাড়িতে। মাতা জরিনা হক এবং পিতা চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব অতিরিক্ত জেলা জজ মুফিজুল হক। জীবনসঙ্গী মুজিবুর রহমান একজন শিল্পপতি ও সমাজব্রতী। তাঁরা ছিলেন তাঁর জীবনের অনুপ্রেরণার উৎস।
মহিলা কলেজ চট্টগ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশ্শিরার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এবারে প্রকাশিত হলো ছোটোদের গল্পগ্রন্থ ‘ফুলের রঙে আঁকা’। একটি গল্প, একটি বই। এটি ছোটোদের সঙ্গে সঙ্গে বড়দেরও উজ্জীবিত করবে বলে আমাদের বিশ্বাস। এই বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ, অলংকরণ করেছেন নাটু বিকাশ বড়–য়া। বইটি প্রকাশ করেছে শৈলী প্রকাশন।
এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা বহু সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। লেখালেখি ও সমাজসেবার জন্য তিনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা ও বহু পুরস্কার। বই পড়া, গান শোনা ও ভ্রমণ করা তাঁর শখ। প্রিয় পাঠক, এবার আমরা জেনে নিই এলিজাবেথ আরিফা মুবাশশিরার আর কী কী বই প্রকাশিত হয়েছে:
কাব্যগ্রন্থ : নক্ষত্রহীন রাতে, শ্রাবণ দিনের কেয়া, বকুল ঝরা পথে। গল্পগ্রন্থ : অনুভব, বৈশাখের লাল গোলাপ, ফাল্গুনে একদিন, যখন ফুটেছে ফুল, হৃদয়ে লেখো নাম, ফাগুন হাওয়ার রঙ; শিশুসাহিত্য : ফুলপরীর দেশে, খুদে এক মুক্তিযোদ্ধার গল্প, গল্প হলেও সত্যি
স্বাধীনতার জন্য, রিনির মুক্তিযোদ্ধা মামা, আলোকের ঝরনাধারা (কিশোর উপন্যাস)। উপন্যাস : রৌদ্রদহন। নির্বাচিত কলাম : আমার দেশ আমার শহর । স্মৃতিকথা : কুসুমে কুসুমে চরণচিহ্ন (প্রথম খ-), কুসুমে কুসুমে চরণচিহ্ন (দ্বিতীয় খ-), কুসুমে কুসুমে চরণচিহ্ন (তৃতীয় খ-), ভ্রমণ কাহিনী : সুদূরের পথে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *