বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নারী তোমাকে ভেঙেছে
অনেকভাবে, অনেক রূপে,
তোমাকে ভেঙেছে প্রতিটি সময়,
জীবনের পরতে পরতে ভঙ্গুর তুমি
নানারূপে ভেঙে,আবার গড়েছ সব।
সমুদ্র থেকে আকাশ, মাটি হতে রণভূমি
লক্ষীরূপে গৃহে, সরস্বতীরূপে কর্মক্ষেত্রে
তুমি নিয়মের বেড়া ভেঙে
ডিঙিয়ে ওঠে নতুনকে গড়ো প্রতিনিয়ত।
তোমার এগিয়ে যাবার জন্য
পেরুতে হয়েছে কতশত জড়তা।
সকল বাধা, জড়তা ভেঙে প্রতিবার
তোমাকে প্রমাণ করতে হয়েছে,
তুমি নারী, তুমি মানুষ।
জন্ম থেকে শুরু করে কখনো শিশুকন্যা, মেয়ে,
কিশোরী, তরুণী, যৌবনা, বধূ, মা, বৃদ্ধা
ধাপে ধাপে কত রূপে ধরা দাও একজীবনে।
নারী,তোমাকে শুধু ভেঙেছে এ পৃথিবী
তোমাকে গড়ে তোলার সাহস শুধু তোমারই আছে।
তোমাকে যদি এ পৃথিবী জানতো,
তবে,শুধু মাত্র মানুষ রূপে’ই জানতো।
প্রতিটি ঘরে, সমাজে,রাষ্ট্রে,পৃথিবীতে
শুধু জানে তুমি নারী।
জীবনের পরতে পরতে ভঙ্গুর তুমি।