বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
জন্ম তোমার হোক না যেখানে
কর্ম করো ভালো
তোমার কর্মে চিরদিন তুমি
থাকবে হয়ে সবার নয়নের আলো।
নিন্দুকেরা নিন্দা করে
সেটা তাদের ধর্ম
সত্য মনে যাও করে যাও
তুমি তোমার কর্ম।
ভাঙবো না যদি আসে বাধা
এগিয়ে যাবো সম্মুখে
পেরিয়ে সকল ধাঁ ধা
জয়ের পথে আসে যদি
শত শত গ্লানি।
পিছপা হবো না কখনো
জয়ী হবো একদিন জানি।