বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক ফারহানা ইসলাম রুহীর উপন্যাস ‘ধুলো পড়া ডায়েরিতে’। এটি তাঁর প্রথম উপন্যাস। এতে তিনি সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও কৃষ্টি নিয়ে লেখার প্রয়াস পেয়েছেন। এছাড়া এখানে বিভিন্ন চরিত্রে ও দৃশ্যে ফুটে উঠেছে সকল শ্রেণির মানুষের জীবন সংগ্রাম, জীবনবোধ, চলার পথের সংগ্রাম, জীবনের নানা স্মৃতি, সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা। বলা যায়, এটি একটি বাঙালি জীবনের সচল নির্মল আখ্যান। পাঠক পড়তে পড়তে ফিরে যাবেন তাঁর হারিয়ে যাওয়া সুবর্ণ অতীতে। ফেলে আসা শৈশব-কৈশোর ও তারুণ্যের সুখ-স্মৃতিতে। লেখক নিজে শিক্ষক বলে একটা দায়বদ্ধতা কাজ করে। সেই দায়বোধ থেকে সৃষ্টি এই উপন্যাস ‘ধুলো পড়া ডায়েরিতে’।
বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী উত্তম সেন। মুদ্রণ: আইকো। মূল্য ৬০০ টাকা। প্রকাশ করেছে শৈলী। প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৫।