বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
বিচ্ছুরিত জোছনার জালে মিশে আছে নীলাকাশ
উজ্জ্বল বিচঞ্চল আলোকবর্তিকা ছড়িয়ে সবখানে
রূপালি চাঁদের উন্মোচিত কিরণময় চারপাশ।
কী নরম জোছনা!
কী মায়াবী চাঁদ!
ঝলমলে বিচর্চিকা আলোর সোপান পেরিয়ে স্নিগ্ধতার পরশ মেখে অনাদিকাল
ধরে অনাবিল প্রশান্তি নিয়ে ওড়ে যায় নিশাচর পাখি।
চাঁদের রূপ হরণ করে ফুটে ওঠে যতো শুভ্র সফেদ সুঘ্রাণ পুষ্পকরথ
হাসে চাঁদের সাথে করে মাতামাতি।
স্থির নয়নে ধবল প্যাঁচা জোছনার অবগাহনে মুগ্ধ।
বিনিদ্র রাত কাটে রজনীগন্ধার পেলব সুগন্ধি মেখে
জানালার শিকে মাথা রেখে একাকিনী সঙ্গিনীর।
কতকাল তুমি বয়ে বেড়াবে এ জোছনার আগল খুলে নন্দিনী।
এবার একটা কবিতায় ছন্দে আনন্দে উদ্বেলিত ভাবনার তাড়নায়
জোছনার নীলচে আলোয় ধাবমান মেঘের বাড়ি নিবে কী আমায়!