বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
রোজ সকালে তোমার গালে মিষ্টি রোদ,
মন ভুলে যায়,কোথায় হারায় গুপ্ত ক্রোধ।
তোমার টানে দিনযাপনে খুনসুটি যতো,
ঠিক দুপুরে হাওয়ায় উড়ে যে যার মতো।
এরপরে এক বিকেল নামে ছাদের আঙিনায়,
তোমার আমার চিলেকোঠার বাগানবিলাস গা’য়।
লাল গোধূলি যায় গো ভুলি যতো অভিযোগ,
নীলচে আকাশ সাক্ষী থেকে সারায় মনের রোগ।
দিন শেষে এই একটা তুমির গল্প হোক,
মুখ লুকিয়ে হাসলে হাসুক পাড়ার লোক।
মন্দ-ভালো ধূসর কালো ভোলার ছলে,
না হয় দুজন অন্য পাড়ায় এলেম চলে।