বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
আঁধারের প্রান্তে সূর্যের কিরণ
শিশির মাখা ঘাসে ভোরের আলো
মেঘমল্লারা পুলকিত হয় অনুভবে
উদাসীন মন নিয়ে ছুটে চলা
পথহারা নাবিকের পথের দিশা
দক্ষিণা বাতাসের সঙ্গোপিত পথ চলা।
তবু্ও কাটেনি অন্ধকার বিভীষিকাময়
কাল নাগের বিষে জ্বলন্ত আগুন
লেলিহান লালসার তৃপ্তি বিষাদচূড়ায়
উড়ুক্কু মেঘের পানে ধায় কোন অবেলায়
অবলীলায় সাঙ্গ হয় খেলা শূন্য সুদূরিকা
তবু্ও পড়ন্ত বিকেলে হাহাকার পোতাশ্রয়।