বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ভুলের চোরাবালি / সিমলা চৌধুরী

রেখো না আর মনে, নিও নাকো খোঁজ
ভুলে যেও সব স্মৃতি, ভুলে যেও রোজ।

যত কথা যত ব্যথা, ছিল যত ভুল
ভুলে যেও সব স্মৃতি, তিক্ত স্মরণকূল।

লিখেছিলে যত ছিন্নপত্র, হৃদয়ের কাব্য
ভাসিয়ে দিও নোনা জলে, অজানা গন্তব্য।

ছিল যত মধুমাখা স্মৃতি ও প্রেমময় ক্ষণ
উড়িয়ে দিও হাওয়ায় আজ পোড়া এই মন।

ফেলে দিও হেমন্তে গাঁথা শিউলির মালা
শূন্য আজ ভালোবাসার অনুভূতির ডালা ।

ভালোবাসার নদী ছিল, ভরো ভরো কূল
সেই নদী গেল মরে ছিল দুজনারই ভুল।

ভুলেরা হয়না কখনো ভুল করেও ফুল
ভুলের স্রোতধারায় আজ ভাসলো দুকূল।

যেতে যেতে পথে যদি, দেখা হয় কোনোদিন
চিনেও না চিনে পথ পাড়ি দিও সেইদিন।

হৃদয়ের ছেঁড়া তার কখনও জোড়া না লাগে
জীবনের গান বেজে ওঠে তাই বেসুর রাগে।

ডুবে গেছি দুজনেই ভুলের চোরাবালির গর্ভে
কেউ কারো নয়, আছি আমরা ভাঙনের পর্বে।


আপনার মতামত লিখুন :

One response to “ভুলের চোরাবালি / সিমলা চৌধুরী”

  1. Gopa Rani Dey says:

    Excellent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *