বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

জীবন বদলায় / লিপি বড়ুয়া

কবিতার ছন্দ আবিষ্টমন কেমন যেনো ছন্দহীন
সময় যেনো দুঃখ-সুখের নির্মল গল্প বিহীন,
পাখিরা গাইছে কাশের বনে প্রজাপতি উড়ছে
মন আকুলিত পথে কে যেনো সুর তুলছে।

মন্ত্রমুগ্ধতায় সুরের মূর্ছনায় স্মৃতিপট এঁকে যাই
নীলাদ্রি রূপকথার গল্পের মতো মিষ্টি ছবিটাই,
রঙ তুলির স্বতঃস্ফূর্ত মিলনে বিশ্বছন্দের অনুবর্তন
জীবন বদলায়, সময়ের পরিবর্তনে হয় সুরের ছন্দপতন।

আবার কি আসবো ফিরে? মানুষ হ’য়ে মানুষের ভীড়ে
হয়তো আসবো গাংচিল হয়ে ডানা মেলে উড়ে।
হয়তো আবার গাইবো গান মিলনের মায়ানগরে
জয়ধ্বনিতে মুখরিত হবো অন্তরপথের চেনা বন্দরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *