বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংশয়ে প্রতীক্ষায় / শামীম ফাতেমা মুন্নী

তৃষ্ণার্ত মাটি অভিমানে ভেঙে চৌচির!
শত আয়ু ও যেন শেষ হয়ে যায়
ঘোলাটে চোখে চেয়ে রয় সংশয়ে
বর্ষার মেঘালু ছায়ার অপেক্ষায় ….

একটাবার অন্তত আসুক ভরা বর্ষা তার ধারায়
সমস্ত বুক পাতা মাটির প্রতীক্ষার অবসান হোক
নিয়ম ভাঙা অনিয়মে মাধবীলতার আলিঙ্গনে
শ্রাবণ নয় শরতের বারিধারা হয়েই নামুক
ভালোবাসার যতনে যত অপারগতা ভেসে যাক!

জানালার গ্রীল ভেদ করে ভোরের সোনালি আলো
স্পর্শ করে যাক তার শুভ্র প্রেমময় কোমলতায়
পৃথিবীর সমস্ত হৃৎপিণ্ডের যত কাঠিন্যের প্রলেপ,
সমস্ত স্থবিরতা উড়িয়ে দিয়ে,নৈঃশব্দ্যের নিস্তব্ধতা ভেঙে
হৃদয়ের উষ্ণতায় দুচোখের ধারায় আগে সে আসুক।

দুর্বোধ্য চোখের নীরব ভাষা পড়ে অবাধ্য অভিমান ভাঙুক,
ভালোবাসার জ্বরে শরীর কাঁপিয়ে তবু তো সে আসুক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *