রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সময় তো ডানা মেলে উড়ে চলে যায়,
স্মৃতিগুলো ছায়াপথে ঘুরপাক খায়,
সময় চলেছে হেঁটে সময়ের পথে,
তার ঠাঁই নাই কভু জগতের রথে,
সময়ের কাজগুলো সময়েই করি,
না হয় আমরা সবে হতাশায় মরি,
সময় এসেছে আজ পালাবদলের,
যে যেভাবে পারি সাক্ষী হব সময়ের,
সময় বলবে কথা জীবনের মোড়ে,
অসময় ভেসে যাবে ঢেউয়ের তোড়ে,
সময়ের হাতে বন্দী আমরা সকলে,
সময় সঠিক হলে সফলতা মেলে,
সময়কে পুঁজি করে জীবন কাটাতে,
আমাদের সময় তো আমাদের হাতে,
কিছুটা সময় যেন সুরভি ছড়ায়,
জীবনের আলপথে শান্তিতে বেড়ায়
সময়ঘড়ির কাঁটা চলে অবিরাম,
বলার কি সাধ্য আছে এবার তো থাম!
সময়ের দাবীগুলো বুঝেশুনে বলি,
সকলেই একসাথে আওয়াজ তুলি।