বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

আকাঙ্ক্ষা / মারজিয়া খানম সিদ্দিকা

আমি জানালার পাশে বসে উদাস চোখে
চেয়ে আছি দূরে যেখানে মেঘের মেয়েরা
ভাসিয়ে ভেলা দূরদূরান্তে নেচে বেড়ায়।

আমি জলশূন্য চোখে কাতর দৃষ্টি রেখেছি
ও মেঘ! তুমি কী সব পানি ধারণ করে নিলে!
আমার দুটি চোখ আজ যেন জলন্ত আগ্নেয়গিরি সম!

আমি পথ পানে চেয়ে তৃষিত বুকে হাহাকার করি
কোথায়? কান পেতে আছি পদধ্বনি শোনার আশায়,
তবে কী তুমি হাওয়ায় চড়ে আসবে!

আমার অঙ্গন ভরে উঠবে, সুবাতাস বইবে
নিনাদে প্রকম্পিত এ বাসর ফের সেজে ওঠবে,
দুলবো আমি ঝুলনায়,আনন্দে সাজবে এ তুচ্ছ জীবন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *