বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে গতকাল ২৯ আগস্ট ভাষাবিজ্ঞানী শিক্ষাবিদ ড. মনিরুজ্জামান, ভাষাবিজ্ঞানী শিক্ষাবিদ ড. মাহবুবুল হক ও শিশুসাহিত্যিক সাংবাদিক আশরাফুল আলম পিনটু স্মরণে আমরা আয়োজন করেছিলাম এক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। সাম্প্রতিক দুর্যোগ ও প্রতিকূল পরিবেশেও অনেকের উপস্থিতি আমাদের কৃতার্থ করেছে।
চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে এই স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেছিলাম বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচিলক হিসেবে আমি রাশেদ রউফ। কবি শিশুসাহিত্যিক অরুণ শীলের সঞ্চালনায় আয়োজিত স্মরণানুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন কবি-ছড়াশিল্পী অধ্যাপক সনজীব বড়ুয়া, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক তরুণ কান্তি বড়ুয়া, শিশুসাহিত্যিক সাংবাদিক বিপুল বড়ুয়া, শৈলী সাহিত্য বুলেটিন সম্পাদক কবি আজিজ রাহমান, কবি-সাংবাদিক আবুল কালাম বেলাল, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহবুদ্দিন হাসান বাবু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু, কিশোরবেলা সম্পাদক কবি অমিত বড়ুয়া, গল্পকার সাংবাদিক ইফতেখার মারুফ, শিশুসাহিত্যিক সাংবাদিক ইসমাইল জসীম, গীতিকার জসিম উদ্দিন খান, অনন্যধারা সম্পাদক গল্পকার রুনা তাসমিনা, কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবি মর্জিনা আখতার, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গল্পকার অনুবাদক ফারজানা রহমান শিমু, কবি গল্পকার লিপি বড়ুয়া, অনুবাদক অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, কবি-গল্পকার মাহবুবা চৌধুরী, ছড়াকার-সংগঠক গৌতম কানুনগো, প্রাবন্ধিক আবৃত্তিকার সৌভিক চৌধুরী, কবি মারজিয়া খানম সিদ্দিকা, কলামিস্ট এম আনোয়ার হোসেন, কবি শরণাংকর বড়ুয়া, লেখক আরিফ রায়হান, প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমান, সাংবাদিক আসিফ ইকবাল, কবি মনজুর আহমেদ, গল্পকার শিক্ষক জোনাকি দত্ত, লেখক কানিজ ফাতিমা লিমা, নবনিতা দাশ শুভ্রা, সঞ্চিতা তালুকদার, মো. ফজলুল কাদের, আবৃত্তিশিল্পী সেলিম ভূঁইয়া, চিত্রশিল্পী-ছড়াকার নাটু বিকাশ বড়ুয়া, সংগঠক এম কামাল উদ্দিন প্রমুখ। তাঁরা বলেন, ভাষাবিজ্ঞানী ড. মনিরুজ্জামান, ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক ও শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিনটু বেঁচে থাকবেন তাঁদের সৃষ্টিকর্মে। তাঁরা বলেন, নীরবে-নিভৃতে তাঁরা আমাদের ভাষা ও সাহিত্য নিয়ে নিরবধি গবেষণা করেছেন। দিনের পর দিন পরিশ্রম করে তাঁরা উপহার দিয়েছেন তাঁদের নিবিড় গবেষণা, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা। মননশীল ও সৃজনশীল উভয় ক্ষেত্রে তাঁদের রয়েছে ব্যাপক অবদান। তিনজনই শিশুসাহিত্য রচনা করেছেন। তাঁদের এসব রচনা আমাদের সাহিত্যে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।