বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সূর্যরাঙা দিন আছে আগের মতোই
শুধু সময়গুলো নেই আর আগের ঠিকানায়
স্বপ্ন-দুঃস্বপ্নের দোলাচলে
বুক কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে।
কেন এমন হলো? এমনটা তো হওয়ার ছিল না
মানুষ এগিয়ে যায় প্রগতির পথে
আমরা যেন চলছি পেছনের রথে।
কত বেদনা বুকে চেপে বেঁচে আছি
নিজের কাছে নিজেই যেন ছোট হয়ে থাকি।
করবো জয় লড়বো অপশক্তির সাথে
সুদিন ফিরবে সত্য ন্যায়ের পথে,
শান্তি চাই সুখ চাই এই চেতনাতে
স্বপ্ন বুনি জাতি ধর্ম নির্বিশেষে
পরিবর্তনে সুফল আসুক অবশেষে।