বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

একটা বটগাছ / সুলতানা বেগম

একটা বটগাছ ছিলো গ্রামের সীমানায়।
শতবর্ষ পেরিয়ে বুড়ো বটগাছটা দাঁড়িয়েছিলো,
অনেক, অজস্র ঝুড়ি নামিয়ে, অসংখ্য ডালপালা মেলে,
অযুত পাতা ছড়িয়ে বটগাছটা প্রহরীর মত দাঁড়িয়েছিলো।
শত ঝড়ঝঞ্ঝা সব এসে বাধা পেয়ে নিঃশেষ হয়ে যেতো
বুড়ো বটের বিশাল কাণ্ড আর ঝুড়ির কাছে এসে।
দিন ভালোই চলছিলো, কিন্ত সমস্যা হলো বটের
ডালে বাসা বেঁধেছে ইয়া বড় বড় শকুন, চিল,
আর ইগল, কিছু ছিলো ভূত পেত্নী।
আর বটগাছটার নীচে, গোড়ার কাছে ছিলো অজগরের বাস।
গ্রামবাসী সিদ্ধান্ত নিলো আগুন জ্বালিয়ে দেয়া যাক,
তাতে শকুন চিলেরা উড়ে গেলো, অজগর পুড়ে মরলো।
আগুন ঠান্ডা হতে শকুন, চিলেরা আবার ফিরে এলো।
শেষপর্যন্ত গ্রামবাসী সকলে মিলে বটগাছটাই কেটে ফেললো।
তাতে প্রচুর লাকড়ি পাওয়া গেলো, কিন্ত হঠাৎ
এক প্রলয়ঙ্কারী ঝড় এলো,
বাধা না পেয়ে সে শক্তিশালী ঝড় গ্রামবাসীর
ঘরবাড়ি, গবাদিপশু, শস্য সন্বল সমস্ত উড়িয়ে নিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *