বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

পুরুষের ছোঁয়ায় অসুখ বাড়ায়! / কুসুম তাহেরা

অপেক্ষা জানে রঙিন প্রজাপতির ডানায় আবেগের ফ‍্যান্টাসি
শিহরিত হবার মুহূর্তগুলোর জীবন্ত কোলাজ
হৃদয়ের ব্ল‍্যাকবোর্ডের গোপন হাইওয়ের
হিবিজিবি ট‍্যাটুদের বিষাদ

অপেক্ষা ছুঁয়েছে ঝরে পড়া পলাশের রক্তাক্ত উপকথা
মুগ্ধতায় মিশেছে গোপন সেই হাইওয়ে
ধ্রুপদী চুম্বন, আবেগতন্ত্রের যুদ্ধ, ব‍্যালট পেপারের বৈধতা, ধূপরঙা নীরবতা!

অপেক্ষা
ব্ল‍্যাকবোর্ড জুড়ে কুয়াশা নামায়
পুরুষের ছোঁয়ায় অসুখ বাড়ায়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *