বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

মনের টানে / চম্পা চক্রবর্তী

জেগে দেখলে তোমার মুখ
অনুভবে স্বর্গ সুখ
ছুঁয়ে দিলে হাসি ফোটে
উছল এ মন নেচে ওঠে।

মনে ডাকে ভোরের পাখি
এ আনন্দ কোথায় রাখি
মৌ খুঁজে মৌমাছি
ফুলে ফুলে নাচানাচি।

প্রজাতির রঙিন পাখা
হরেক রঙে আঁকাবাকা
ডানা মেলে ওড়ে ঘোরে
মধু কুড়ায় ফুলে ভোরে

কদম কেয়ার সুঘ্রাণে
ছুটে চলে মনের টানে
আকাশ জুড়ে মেঘের ভেলা
বৃষ্টি নামবে ঠিক ওবেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *