বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সমাজের ষোড়শী দেহ / রূপক কুমার রক্ষিত

নষ্টরা কিলবিল করছে
ইচ্ছেমত নিঃসংকোচে,
তাদের তাণ্ডব হাতেই চলছে
সভ্যতার নৃশংস নষ্ট যজ্ঞের মহড়া।

উন্মাদনা আর হিংস্র লালসায়
আকন্ঠ ডুবে আছে
মানবিকতার লজ্জা।
নগ্ন থাবার ক্ষতে
পাপের ভয়ানক পদচিহ্ন।
নীল কষ্টে নির্বোধদের নির্বাক বসবাস।

নষ্টামির মহা উল্লাসে
অবিরাম ধর্ষিত
সমাজের ষোড়শী দেহ,
লুটেপুটে ছিন্নভিন্ন
বিবস্ত্র করে রাখে ওরা।
অবৈধ সংগমে পোয়াতি সমাজ
অসহায় ফেল ফেল তাকিয়ে থাকে
সভ্যতার দিকে,
বেড়ে ওঠা ভ্রুণের পিতার খোঁজে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *