বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ইচ্ছে নদী /পারভীন শাহনাজ

একলা শালিক ভরদুপুরে
খাচ্ছে খুঁটে স্মৃতির দানা
আকাশ জুড়ে ছন্নছাড়া
মেঘ বালিকার আনাগোনা

তপ্ত দুপুর ঝিমোচ্ছে সব
রাখাল ছেলের কল্প তরু
বৈরী হাওয়ায় নাস্তানাবুদ
এখান থেকেই গল্প শুরু,

বিরতিহীন ঘুঘুর ডাকে
কোন অজানা হাতছানি দেয়
ভেসে যাওয়ার এক অবকাশ
মহুয়া নেশায় জড়িয়ে নেয়

মাতাল হাওয়ায় সাঁওতালী মেঘ
চাঁদের বুকে ইচ্ছে নদী
এমন কোন গল্প আমি
আজ দুপুরের শোনাই যদি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *