বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

মর্মার্থ /স্মরণিকা চৌধুরী

ঈদুল আযহা করবে পালন
সওদাগরের পোলা
পঞ্চাশ মনের গরু কিনবে
মনেতে দিলখোলা।

শপথ নিলো পোলা এবার
ঈদুল আযহা নিয়ে
গোস্ত বিলি করবে এবার
গ্রামের বাড়ি গিয়ে।

সোনার দেশের সোনার পোলার
করছে জয়গান
স্বজন সুজন পাড়া-মহল্লা
আমুদে আধখান।

এসব শুনে জাগছে সাড়া
জনগণের মনে
হিংসা বিদ্বেষ দূর করে ঠিক
ভঙ্গ দিচ্ছে রণে।

মনের পশুত্ব দূর করা
ঈদুল আযহার ধর্ম
সবার জন্য বাঁচবো সবাই
তৈরি করি কর্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *