বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ওমর কায়সার-এর কবিতা ‘অন্য এক মেঘলা আকাশ’

বৃষ্টি আসুক আর না আসুক
অতো পরোয়া করি না।
শূন্যতা ছাড়া আমার আর হারাবার কিছু নেই।
তৃষ্ণার স্মৃতি সব পুড়ে গেছে আগুনের পরশমনিতে।
আমি শুধু আরেকবার
অনাত্মীয় আকাশের দিকে তাকাব
ধুন্দুমার বৃষ্টি ভেজা মাতাল নদীর কথা ভুলেও বলব না।
প্রয়োজনে খুঁজে নেব অন্য এক মেঘলা আকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *