বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ছোট্ট টুনটুনি / লিপি তালুকদার

ছোট্ট পাখি টুনটুনি
গেয়ে উঠে গুনগুনি,
আমি শুধু বিভোর হয়ে
টুনটুনিটার গান শুনি।

ভোরবেলায় ঘুম ভেঙে দেয়
কিচিরমিচির ডাকে,
আমার বারান্দায় বেড়িয়ে আসে
সবুজ পাতার ফাঁকে।

ছোট্ট টুনটুনির আসাযাওয়া
নিত্যদিনের খেলা,
বারান্দাটা মাতিয়ে রাখে
কাটিয়ে দিয়ে বেলা।

টুনটুনিটা ভালো থাকুক
ডানায় দিয়ে ভর,
সুখে থাকুক ছোট্ট টুনটুনি
খুঁজে নিক আপনঘর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *