বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ইচ্ছে করে / জসিম উদ্দিন খান

ইচ্ছে করে তোমার চোখে
চোখটি রাখি সারাক্ষণ;
এমনি করে যাক কেটে যাক
মাস বছর আজীবন।

ইচ্ছে করে আমার মনের
পিঞ্জিরাতে হবে পাখি;
সারাদিন কিচির মিচির
করবে কেবল ডাকাডাকি।

ইচ্ছে করে সাজাই তোমায়
রংধনুর সাতরঙ্গে
পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না ছড়াক
তোমার সারা অঙ্গে।

ইচ্ছে করে প্রতিটা ক্ষণ
হোক না সুখের লগন;
এমনি করে যাক কেটে যাক
মাস বছর আজীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *