বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

না বিশ্বাসের ঘ্রাণ, না আস্থার ঘ্রাণ / ববি বড়ুয়া

জানো তো,
প্রেমের শরীরে আলাদা একটি ঘ্রাণ আছে,
যা আলতো করে মনের শরীরে লেপ্টে থাকে।
বিশ্বাসে আসক্তির ঘ্রাণ, আস্থায় মোহনীয় ঘ্রাণ,
ভালোবাসায় মাদক ঘ্রাণ।

দুটি প্রেমের শরীরের মিলন হলেই
ঘ্রাণে মাদকতা হয় তীব্র।
প্রেমের কর্ষণে, ভালোবাসার অনুরণনে
প্রতিটি লোমকূপে খেলে রাশি রাশি হাসনাহেনা।

কিন্তু,
প্রেমহীন শরীর ঘ্রাণহীণ মৃত মাংসপিণ্ড মাত্র।
না বিশ্বাসের ঘ্রাণ, না আস্থার ঘ্রাণ,
না ভালোবাসার ঘ্রাণ।

শরীরে শরীর মেলে ঠিকই,
কিন্তু সেই প্রেমময় প্রেমের ঘ্রাণ পাওয়া যায় না।
ভালোবাসার অনুরণন ছাড়া প্রেমহীন শরীর কর্ষণে
আর যাই হোক হাসনাহেনা খেলে না।

হৃদয়ের উত্তাপ শরীর জমিনে না ছড়ালে শত কর্ষণেও
সোঁদা গন্ধে ভরা সোনালি ফসল ফলে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *